সৌদির প্রায় তিন শতাধিক সরকারি কর্মকর্তা আটক
সৌদির সামরিক ও নিরাপত্তা কর্মী বাহিনীর প্রায় তিন শতাধিক সরকারি কর্মকর্তাকে আটক করেছে দেশটির সরকার। তাদের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও সরকারি অফিসের ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে।
রোববার এক টুইটবার্তায় সৌদির জাতীয় দুর্নীতি দমন কমিশন (নাজাহা) জানায়, ঘুষ, টাকা আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের মত অভিযোগের কারণে ২৯৮ জন কর্মকর্তাকে গ্রেফতার করেছে সংস্থাটি।
নাজাহা আরো জানিয়েছে, আটককৃতদের গত কয়েক সপ্তাহ ধরে দেশটির রাজধানী রিয়াদের বিলাসবহুল হোটেল রিৎজ কার্লটনে রাখা হয়েছিল। সেখানে কয়েকজনকে শারীরিক নির্যাতন করা হয়েছে বলেও জানা গেছে। তবে এ অভিযোগে জড়িতদের কারো নাম ও অন্যান্য কোনো বিবরণ দেয়নি সংস্থাটি।
বিশেষজ্ঞদের মতে, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় বসার জন্য রাজনৈতিকভাবে তার বিরোধীদের অপসারণের পরিকল্পনা করছেন। যারা সম্ভাব্যভাবে তার জন্য রাজনৈতিক হুমকি তৈরি করতে পারে তাদের অপসারণের পরিকল্পনা করছেন সালমান।
এর আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে দেশটির বেশ কয়েকজন প্রভাবশালী প্রিন্সকে গ্রেফতার করা হয় বলে। গ্রেফতারকৃত প্রিন্সরা সৌদি যুবরাজকে উৎখাতের চেষ্টা করেছিল বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।
সূত্র- আল জাজিরা